1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিপিএল: ওয়ালটন তাণ্ডবে লণ্ডভণ্ড খুলনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। এলিমিনেটরে টস জিতে ফিল্ডিং নিয়েছে খুলনা। এই ম্যাচে যে দল হারবে তারা এই আসর থেকে ছিটকে যাবে। আর জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের পরাজিত দলের বিপক্ষে।

টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফিফ হোসেনের দল। খুলনার বোলারদের দিশেহারা করে ওয়ালটন মাত্র ৪৪ বলে ৮৯ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংস সাজানো ছিল ৭টি করে চার-ছয়ে।

তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নামতে হয়েছে তাদের রান মেশিন উইল জ্যাকসকে ছাড়া। কিন্তু তার না থাকার আক্ষেপ মিটে যায় চ্যাডইউক ওয়ালটনের ঝড়ে। আর তাকে দারুণ সঙ্গ দিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ। তাতেই চট্টগ্রাম পেয়ে যায় চ্যালেঞ্জ করার মতো সংগ্রহ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026