1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

সাকিব ইস্যুতে পাপনের ভারতযাত্রা নিয়ে যা বলছে বিসিবি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯১ বার দেখা হয়েছে

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবুও আইপিএলের মেগা নিলামে দুইবার তার নাম তোলা হলেও শেষ পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজিই তাকে নিয়ে আগ্রহ দেখায়নি।

২০১১ সালের পর এই প্রথম আইপিএলে দল পাননি বাংলাদেশ সেরা এই অলরাউন্ডার।

মঙ্গলবার দেশের ক্রিকেটপাড়ায় গুঞ্জন রটে সাকিবকে আইপিএলে দল পাইয়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির সঙ্গে দেখা করতে ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

এ বিষয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, এমন একটি নিউজ আমি দেখেছি; কিন্তু এ ধরনের খবর পুরোপুরি ভিত্তিহীন।

তবে বিসিবির প্রধান নির্বাহী জানান, সাকিব ইস্যুতে নয়, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে কলকাতা যাচ্ছেন বিসিবি সভাপতি।

তিনি জানান, সম্প্রতি আমন্ত্রণপত্র পেয়েছেন পাপন। কলকাতায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ উপভোগ করার জন্য এই আমন্ত্রণপত্র পেয়েছেন তিনি। তবে বিপিএল খেলা চলমান থাকায় এখনও কোনো সিদ্ধান্ত নেননি বিসিবি সভাপতি।

সাকিবের ইস্যুতে পাপনের কলকাতা সফরের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি জানান, ‘আইপিএল যেহেতু একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, নির্দিষ্ট কোনো ক্রিকেটারের জন্য কোনো ধরনের সহযোগিতা করার কোনো এখতিয়ার নেই বিসিবি। এমনকি বিসিসিআইয়েরও এই এখতিয়ার নেই।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026