1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোসারাত জাহান মুনিয়া হত্যা মামলায় সাইফাকে গ্রেপ্তার দেখাল পিবিআই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

মোসারাত জাহান মুনিয়া হত্যা মামলার অন্যতম আসামি সাইফা রহমান মীমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার সাইফাকে তাঁর ধানমন্ডির বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। আজ বুধবার তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আবু ইউসুফ আরও জানান, রিমান্ড চাওয়া হয়নি, কিন্তু তাঁর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা পর্যন্ত জেলে আটক রাখতে আবেদন করবে পুলিশ। প্রয়োজন হলে যেকোনো সময় রিমান্ড চাওয়া হবে।

সাইফা রহমান হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের সাবেক স্ত্রী।

২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই মোসারাতের বোন নুসরাত বাদী হয়ে গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সে সময় সাংবাদিকদের বলেন, গুলশানের ফ্ল্যাটে গিয়েই পুলিশ আঁচ করতে পারে, মোসারাতের মৃত্যুর পেছনে ‘বড় প্ররোচনা’ আছে। তাঁরা ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন। এ মামলায় গত জুলাইয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।

ঢাকার সিএমএম আদালত গত ১৮ আগস্ট পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। আদালতের এ আদেশে মামলা থেকে অব্যাহতি পান একমাত্র আসামি সায়েম সোবহান আনভীর। এরপর মোসারাতকে ধর্ষণের পর হত্যার অভিযোগে নতুন মামলা করা হয়।

মোসারাতের বোন নুসরাত জাহান গত ৬ সেপ্টেম্বর আটজনের বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ নালিশি মামলা করেন। পরে আদালত মামলাটি গুলশান থানাকে এজাহার হিসেবে রেকর্ড করার আদেশ দেন। একই সঙ্গে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন।

এ মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা সোবহান, আনভীরের স্ত্রী সাবরিনা, সাইফা রহমান, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, শারমিন ও ইব্রাহিম আহমেদ রিপনকে আসামি করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026