1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

করোনার সংক্রমণ কমে আসায়শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার রাতে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২৯ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

 

করোনার সংক্রমণ কমে আসায় চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী দীপু মনিসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্তাব্যক্তিরা।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী  বলেন, আজ রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে সভা আছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির বিষয়ে আজ রাতেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে কি না, সেটি এখনই বলা যাচ্ছে না।

করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না।

কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মাসে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এখন ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না, তা বলেননি শিক্ষামন্ত্রী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026