1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

টিকার প্রথম ডোজ নিতে লাগবে না রেজিস্ট্রেশন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৫ বার দেখা হয়েছে

রাজধানীসহ সারাদেশে আগামী ২৬ ফেব্রুয়ারি এক কোটি ডোজ টিকা দেয়া হবে। এখন থেকে টিকার প্রথম ডোজ নিতে রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধন প্রয়োজন হবে না। ২৬ ফেব্রুয়ারিও টিকা নিতে রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধন লাগবে না।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (এমএনসিএএইচ অ্যান্ড পিএইচসি) ডা: শামসুল ইসলাম।
ডা: শামসুল ইসলাম বলেন, ২৬ ফেব্রুয়ারি শেষদিন প্রথম ডোজের টিকাদানের জন্য বড় ধরনের ক্যাম্পেইন হবে। এক দিনে এক কোটি মানুষকে সফলভাবে টিকাদানের জন্য অতিরিক্ত জনবল নিয়োগ করা হচ্ছে। প্রতিটি উপজেলার হাসপাতালে নির্ধারিত যে টিকা কেন্দ্র রয়েছে, তার বাইরে অতিরিক্ত পাঁচটি করে মোবাইল টিম থাকবে। জেলা পর্যায়ে নির্ধারিত টিকাকেন্দ্র ছাড়াও ২০টি করে অতিরিক্ত মোবাইল টিম থাকবে। এছাড়া ওয়ার্ড পর্যায়ে তিনটি করে টিম কাজ করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026