1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

ঢাবি অ্যালামনাই: শতবর্ষের মিলনমেলা আজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৭১ বার দেখা হয়েছে

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের মিলনমেলা আজ। বিশ্ববিদ্যালয়টির শতবর্ষ উপলক্ষ্যে আজ শনিবার (১২ মার্চ) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়েছে।

এতে অংশগ্রহণের জন্য বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৩২৭ জন সদস্য রেজিস্ট্রেশন করেছেন। হিসেব অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে আজ।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১২ মার্চ কেন্দ্রীয় খেলার মাঠে সাড়ে ৮টা থেকে অ্যালামনাই ও অতিথিগণ প্রবেশ করবেন। উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০টায় পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ ও শোক প্রস্তাবের মাধ্যমে শুরু হবে। ১০টা ৫০ মিনিটে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ শিল্পীর ১০০ ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রপ্রদর্শনী উদ্বোধন হবে। এরপর সম্মানিত অতিথিগণ বক্তব্য রাখবেন। দুপুর ১২টা ২০ মিনিটে ‘বাংলাদেশের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান হবে। এতে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তারপর বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ গুণীজনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন শেষ হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী সাবিনা ইয়াসমিন একক সংগীত পরিবেশন করবেন।

এর আগে গতকাল রাতে অনুষ্ঠানস্থল ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দুটি প্রবেশ পথ আলোকোজ্জ্বল তোরণ দিয়ে সাজানো হয়েছে। মাঠের ভেতরে মিলনমেলায় আসা সদস্যদের জন্য নানা ধরনের ব্যবস্থাকরা হয়েছে। সাজানো হয়েছে স্টেজও।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026