1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

কলকাতা বইমেলায় গ্রেফতার বলিউড অভিনেত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৮২ বার দেখা হয়েছে

কলকাতা বইমেলা চত্বর থেকে গ্রেফতার এক অভিনেত্রী। সূত্রের খবর, তার নাম রূপা দত্ত। বিধান নগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।

কেন গ্রেফতার করা হল ওই অভিনেত্রীকে? পুলিশ সূত্রে খবর, শনিবার বইমেলায় যখন পুলিশ টহল দিচ্ছিল, সেই সময় এক পুলিশ কর্মকর্তা লক্ষ্য করেন, এক মহিলা একটি ব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছে। সেই সময় তার কাছে জানতে চাওয়া হয়, তিনি এই ব্যাগ ফেলে কোথায় যাচ্ছেন? কিন্তু তার সদুত্তর দিতে না পারায় পুলিশের সন্দেহ হয়।

এরপর মহিলা পুলিশ নিয়ে এসে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। আর তাতেই দেখা যায়, ওই মহিলার ব্যাগের মধ্যে রয়েছে অনেক মানিব্যাগ। তার মধ্যে প্রচুর টাকাও রয়েছে। তখন পুলিশের সন্দেহ হওয়ায় বিধান নগর উত্তর থানায় মহিলাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এতগুলো মানিব্যাগ তার কাছে কীভাবে এল, তার সদুত্তর দিতে পারেনি তিনি। অবশেষে জিজ্ঞাসাবাদে ওই মহিলা স্বীকার করেন, মহিলা বিভিন্ন মেলায়, বড় অনুষ্ঠানে, জনবহুল জায়গায় ঘুরে ঘুরে পকেটমারি করত। তার ব্যাগ থেকে গতকাল প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার হয়।

কিন্তু পুলিশের হুঁশ উড়ে যায়, যখন জানতে পারা যায়, ওই মহিলা একজন অভিনেত্রী। তার কাছ থেকে যে ডাইরি উদ্ধার হয়েছে, তাতে কবে কত টাকা সে পকেটমারি করেছে, তার হিসাব রয়েছে। কিন্তু কেন তিনি এমন কাজ করছেন, সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে, অভিনেত্রী রূপা দত্ত একটি বড় চক্রের অংশ বলেই অনুমান পুলিশের। সূত্র: নিউজ ১৮।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026