1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩২৭ বার দেখা হয়েছে

খুলনার খানজাহান আলী এলাকায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি নিজেই বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে এ ঘটনা ঘটেছে বলে মামলার অভিযোগে বলা হয়েছে। শুক্রবার রাতে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় চারজন জোরপূর্বক তাদের তুলে নিয়ে গ্যারেজে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

ওসি প্রবীর জানান, মামলায় ওই এলাকার বাসিন্দা কামরুল, জীবন, সুমন ও আলাকে আসামি করা হয়েছে। তবে তারা কেউ এখনও ধরা পড়েনি। তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026