1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩১২ বার দেখা হয়েছে

পবিত্র রমজান মাস আগামীকাল রবিবার শুরু হবে নাকি সোমবার—এ সিদ্ধান্ত জানা যাবে আজ শনিবার। রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

আজ সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে ৩ এপ্রিল থেকে রমজান মাস গণনা শুরু হবে। আজ রাতেই তারাবি নামাজ শুরু হবে এবং শেষ রাতে প্রথম সেহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে কাল রবিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে রমজান মাস শুরু হবে সোমবার ৪ এপ্রিল থেকে। ফলে কাল রবিবার রাতে তারাবি নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে নানা মতরমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে নানা মত
দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার ডিসি বা ইউএনওকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছে ইফা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026