1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

আইপিএল: বেগুনি টুপির দৌড়ে এগিয়ে যারা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৯১ বার দেখা হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ উইকেট শিকারীর মাথায় থাকে বেগুনি রঙয়ের টুপি। এখনও পর্যন্ত হওয়া আইপিএলের ১০ টি ম্যাচের হিসাবে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব। তিনি ৩টি ম্যাচে ৮টি উইকেট পেয়েছেন। এবং সেই ৩টি ম্যাচে ১২ ওভার বল করার বিনিময়ে ৫৯ রান দিয়েছেন উমেশ।

বেগুনি টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। তিনি ২টি ম্যাচে ৮ ওভার বল করে নিয়েছেন মোট ৫টি উইকেট। এবং খরচ করেছেন ৪৮ রান। পার্পল ক্যাপের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন গুজরাত টাইটান্সের মোহম্মদ শামি। তিনি এখনও পর্যন্ত আইপিএলের দুইটি ম্যাচে খেলে ৫ উইকেট নিয়েছেন। ৮ ওভার বল করে দিয়েছেন ৫৫ রান।

এই তালিকায় চার নম্বরে রয়েছেন কেকেআরের টিম সাউদি। ২টি ম্যাচে খেলে ৫টি উইকেট নিয়েছেন সাউদি। এবং ৮ ওভার বল করে ৫৬ রান খরচ করেছেন সাউদি। পাঁচ নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা। ২টি ম্যাচে ৮ ওভার বোলিং করে ৫টি উইকেট নিয়েছেন তিনি। তবে হাসারঙ্গা রান দিয়েছেন ৬০।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026