1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

পয়লা বৈশাখে ঢাকার যেসব রাস্তা বন্ধ থাকবে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৪৩ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

পয়লা বৈশাখ উপলক্ষে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগরের বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রাজধানীতে বর্ষবরণের মূল আয়োজন হয় রমনা বটমূলে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। করোনাভাইরাসের কারণে গত দুই বছর এসব আয়োজন বন্ধ ছিল। এ বছর আবারও বৈশাখ আয়োজনে পুরোনো রূপে ফিরবে রাজধানী।

 

নগরবাসীর চলাচলের সুবিধার্থে রাজধানীর বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস্য ভবন- প্রেসক্লাবসংলগ্ন কদম ফোয়ারা, মৎস্য ভবন-শাহবাগ-কাটাবন, পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং, বকশীবাজার-শহীদ মিনার-টিএসসি, শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর ও নীলক্ষেত-টিএসসি এসব রুটে যান চলাচল বন্ধ থাকবে।

এ সময় ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। সেগুলো হলো মিরপুর রোড-সায়েন্সল্যাব-নিউমার্কেট-আজিমপুর-বকশীবাজার-চাঁনখানপুর-গুলিস্তান, রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমণি-ইউবিএল-গুলিস্তান, মহাখালী-সাতরাস্তা- মগবাজার-কাকরাইল-রাজমণী-ইউবিএল-গুলিস্তান, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মৌচাক-মালিবাগ-খিলগাঁও, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমণি-নাইটেঙ্গেল-পল্টন-মতিঝিল, কাঁটাবন-হাতিরপুল-বাংলামোটর, সোনারগাঁও-ফার্মগেট এবং কাটাবন, হাতিরপুল-বাংলামোটর-মগবাজার-কাকরাইল-রাজমণি ক্রসিং-গুলিস্তান-মতিঝিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026