1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

ঢাকাকে বাঁচাতে আইন প্রয়োগে কঠোর হতে হবে —এলজিআরডি মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • ২০৩ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শহর হিসেবে ঢাকাকে টিকিয়ে রাখতে পর্যাপ্ত পরিমাণে উন্মুক্ত স্থান রাখতে হবে। ঢাকা মহানগরীকে বাঁচাতে নিয়ন্ত্রক সংস্থাসমূহকে আইনানুযায়ী ব্যবস্থা নিতে প্রয়োজনে কঠোর হতে হবে।

মন্ত্রী আজ সচিবালয়স্থ স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ১২তম মুলতুবি সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ড্যাপের অন্তর্ভুক্ত অনেক স্থানে বিক্ষিপ্তভাবে শিল্পকারখানা গড়ে উঠেছে যা ঐ স্থানে বসবাসরত মানুষ ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব শিল্পকারখানার বিষয়ে কঠোর ভূমিকা নিতে হবে। তিনি আরো বলেন, ঢাকার জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। যথাযথভাবে শহরের পরিবেশ টিকিয়ে না রাখলে ভবিষ্যতে বিপর্যয় ঘটতে পারে। তিনি আরো পরীক্ষানিরীক্ষার মাধ্যমে জলাশয় ও ভূমি রক্ষার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্য।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026