1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

বিশ্বে আরও ৩২২২ মৃত্যু, শনাক্ত ৯ লাখেরও বেশি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বিশ্বে মহামারি করোনাভাইরাসে একদিনে দৈনিক শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। এসময়ে ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে সবার উপরে ওঠে গেছে যুক্তরাজ্য। প্রাণহানির তালিকায় যুক্তরাজ্যের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, ব্রাজিল ও ইতালি।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২২২ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর বেড়েছে প্রায় এক হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৩১ হাজার ৭৩৮ জনে।

এসময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৯ লাখ ৪ হাজার ৭৩ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩ লাখেরও বেশি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটি মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৬৮ লাখ ১ হাজার ৫৬৪ জনে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা জার্মানিতে। দেশটিতে একদিনে আরও ১ লাখ ২৮ হাজার ২৩৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৩৬১ জন। এ নিয়ে জার্মানিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার ৫৮৮ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৯৪ জনে।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে ওঠে আসা যুক্তরাজ্য গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনের প্রাণহানি হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৯৪৫ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭২ হাজার ৩৮৬ জন মারা গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026