1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

টিকিটের লাইনে দাঁড়িয়ে ইফতার-সেহেরি ১ হাজার টাকার কেবিনের টিকিট সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৯১ বার দেখা হয়েছে

।

শামসুল হক। পেশায় একটি দোকানের সেলসম্যান। বাড়ি লালমনিরহাটে। সোমবার রাতে টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে ছিলেন। মঙ্গলবার সকাল ১২ টার দিকে কাউন্টার থেকে বলা হয় টিকিট শেষ। বাধ্য হয়ে শামসুল বুধবার বিক্রি করা টিকিটের জন্য লাইন ধরেন। 

এমন করে মঙ্গলবার বিকাল ৫ টার দিকে ১ নম্বর থেকে ৫ নম্বর কাউন্টারে রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেসের জন্য টিকিট কাউন্টারে দাঁড়ানো টিকিট প্রত্যাশীর সিরিয়াল ছিল ২২০। সেই লাইন কতদূর পর্যন্ত যাবে তা সময়ই বলে দেবে বলে আগত টিকেট প্রত্যাশীরা জানিয়েছেন। যারা লাইন ধরেছেন তাদের অনেকে আবার শঙ্কা প্রকাশ করে বলছেন, ‘লাইনে তো দাঁড়াচ্ছি। ইফতার করব। রাতও জাগবো। সাহরি করব। এখন সিরিয়াল অনুযায়ী টিকিট মিলবে কিনা তা নিয়ে টেনশনের মধ্যে থাকতে হবে।’

এর আগে দুপুরে রেলস্টেশনের কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশীদের প্রচণ্ড ভিড় ছিল। অর্ধদিন লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ টিকিট না পেয়ে এক ধরনের হৈ চৈ করে ক্ষোভ প্রকাশ করছেন। এরই মধ্যে এক যুবক ২৭ এপ্রিলের ৬টি টিকিট বের করে বিক্রি করছেন। চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ৬টি টিকিটই কেবিনের। টিকিটগুলো অনলাইনে সহজ ডটকম থেকে কাটা হয়েছে ২৫ এপ্রিল বিকাল ৪ টা ৩০ মিনিট। ঢাকা থেকে চিলাহাটি পর্যন্ত এসি কেবিনের টিকিট মূল্য ৯৮৫ টাকা। এই টিকিটের দাম হাঁকা হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026