1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২
  • ২২৯ বার দেখা হয়েছে

দেশের ছয় বিভাগের অনেক জায়গায় এবং দুই বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এসব স্থানে বিদ্যুৎ চমকানোর পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও মাঝারি ও ভারী বৃষ্টি হতে পারে।

ঢাকা ও তার আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এটি অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাড়তে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ভোলা, বরিশাল ও চট্টগ্রামে, ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026