1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বাল্যবিবাহ বিরোধী ক্যাম্পেইন ‘আওয়াজতোল’ পেল এপেক ইফি এওয়ার্ড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মে, ২০১৮
  • ২০২ বার দেখা হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রচারিত বাল্য বিবাহবিরোধী ক্যাম্পেইন ‘আওয়াজতোল’ বিজ্ঞাপন চিত্রটি ‘এপেক ইফি এওয়ার্ড ২০১৮’ অর্জন করেছে। গত ২৭ এপ্রিল সিঙ্গাপুরের ফোর সিজন হোটেলে এপেক (এশিয়া প্যাসেফিক) এই এওয়ার্ড ঘোষণা করে। ১৯০ টি পাবলিক সার্ভিস এনাউন্সমেন্ট এই প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। এর মধ্যে গোল্ড, সিলভার ও ম্যাটাল তিন ক্যাটাগরিতে এওয়ার্ড দেয়া হয়। এর মধ্যে ‘আওয়াজতোল’ ক্যাম্পেইনটি সিলভার এওয়ার্ড অর্জন করে।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ‘এপেক ইফি এওয়ার্ড’ পাওয়ার বিষয়ে বলেন, মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে প্রচারণার কোনো বিকল্প নাই আর এ প্রচারণা হতে হবে শৈল্পিক। তবেই সেই প্রচারণা মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রাখবে। বাল্যবিবাহ বিরোধী ক্যাম্পেইন ‘আওয়াজতোল’ বিজ্ঞাপনটি ‘এপেক ইফি এওয়ার্ড ২০১৮’ অর্জন করায় দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে উজ্জ্বল হয়েছে। এ জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গর্বিত বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026