1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

অবৈধ ৮৮২ ক্লিনিক-ডায়াগনস্টিক-হাসপাতাল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

তিন দিনের অভিযানে সারাদেশে ৫৩৮টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে রাজধানীতে ১৬৪টি।

রোববার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা: মো: বেলাল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। এর মধ্যে আমরা এখন পর্যন্ত ৫৩৮টি ক্লিনিক ও হাসপাতাল সিলগালা করে দিয়েছি। অনিবন্ধিত ও অনিয়মের দায়ে দণ্ডিত প্রতিষ্ঠানগুলো আবার যেন গড়ে না ওঠে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের কাছে এখনো কয়েকটি জেলার তথ্য আসেনি, ফলে এই সংখ্যা আরো বাড়তে পারে।

বেলাল হোসেন বলেন, ঢাকার বাইরে সিভিল সার্জনদের নেতৃত্বে এবং রাজধানীতে অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে তিনটি টিম অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কাজ করছে। এছাড়াও ঢাকায় ভোক্তা-অধিকার অধিদফতরের দুটি টিম অব্যবস্থাপনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধসামগ্রী রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে।

গত ২৬ মে দেশের সব অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর।

সূত্র : বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026