1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭ স্টার্টআপ তহবিল প্রয়োজনে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন পাঠ‍্যবইয়ের মান তদারকিতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন টুপটুপ রিসোর্টে আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা মাস্কোর সতর্কবার্তা: বিশ্বজুড়ে ‘রুশ নাগরিকদের শিকার’ করছে যুক্তরাষ্ট্র ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন

পদ্মা সেতুর নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (২৯ মে) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প’-এর আওতায় মুন্সিগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করলো।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে মঙ্গলবার (২৪ মে) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন।

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধু পরিবারের কারো নামে নয়, শুধু পদ্মা নদীর নামে সেতুটির নামকরণ করা হবে। ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী সেতুটির উদ্বোধন করবেন।’

এদিকে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতু প্রকল্পের সংশোধিত ব্যয় ৩০লাখ ১৯৩ হাজার ৩৯ টাকা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026