1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭ স্টার্টআপ তহবিল প্রয়োজনে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন পাঠ‍্যবইয়ের মান তদারকিতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন টুপটুপ রিসোর্টে আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা মাস্কোর সতর্কবার্তা: বিশ্বজুড়ে ‘রুশ নাগরিকদের শিকার’ করছে যুক্তরাষ্ট্র ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন

তথ্য-উপাত্ত বোধগম্যে বাজেট এনালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট কাজ করছে : স্পিকার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৯৭ বার দেখা হয়েছে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যদের (এমপি) কাছে বাজেট সংক্রান্ত তথ্যাদি ও যাবতীয় উপাত্ত সহজেই সরবরাহ এবং বোধগম্য করে তুলতে বাজেট এনালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) কাজ করছে।

তিনি বলেন, এ কর্মকাণ্ডে ইউরোপীয় ইউনিয়ন প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। ফলশ্রুতিতে এমপিরা সহজে তাদের বাজেট বক্তৃতা তৈরি ও বাজেট সংক্রান্ত বিষয়ে ভূমিকা রাখতে পারেন।

সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের (বামু) উদ্যোগে রবিবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত ‘সংসদ সদস্যদের জন্য ব্রিফিং সেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও কাঠামো সম্পর্কে জানা এবং পরিকল্পনা প্রণয়নে সবারই জ্ঞান আহরণের প্রয়োজন রয়েছে। সরকারি হিসাব, অনুমিত হিসাব ও অন্যান্য সংসদীয় স্থায়ী কমিটি বাজেট সংক্রান্ত বিষয়ে কাজ করতে পারে। প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে প্রি-বাজেট আলোচনা করা যেতে পারে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম-সচিব এম এ কামাল বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আবুল কালাম আজাদ এমপি, আ ফ ম রুহুল হক এমপি, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, রওশন আরা মান্নান এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, মেরিনা জাহান এমপি, খালেদা খানম এমপি, শিরীন আহমেদ এমপি, নার্গিস রহমান এমপি, রুবিনা আক্তার এমপি, মোস্তাফিজুর রহমান এমপি, হারুন অর রশীদ এমপি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026