1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭ স্টার্টআপ তহবিল প্রয়োজনে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন পাঠ‍্যবইয়ের মান তদারকিতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন টুপটুপ রিসোর্টে আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা মাস্কোর সতর্কবার্তা: বিশ্বজুড়ে ‘রুশ নাগরিকদের শিকার’ করছে যুক্তরাষ্ট্র ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন

চালের দামের ঊর্ধ্বগতি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৭২ বার দেখা হয়েছে

বোরো মৌসুমে চালের দামের ঊর্ধ্বগতি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাজার দেখে, কারা চালের মজুত করছে সেটা দেখে, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে মন্ত্রিসভা।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, চাল ও তেল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মার্কেট সার্ভে করে দ্রুত অ্যাকশনে যেতে বলা হয়েছে। তেলের মতো চাল ইস্যুতেও অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। মজুত করলে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাণিজ্য, খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সভায় চালের দাম বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারও।

ওই দিন তিনি বলেছিলেন, ধান কিনে মজুত করার অসুস্থ প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদের মধ্যে। সবাই প্রতিযোগিতা করে ধান কিনছে, ভাবছে ধান কিনলেই লাভ। এ অসুস্থ প্রতিযোগিতা ভালো পরিণতি আনবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026