1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

ভারতে অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৭

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৭৫ বার দেখা হয়েছে

ভারতের উত্তর প্রদেশে অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ মে) সকালে দিল্লি-লখ্নো মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর: এনডিটিভি

পুলিশ জানিয়েছে, অ্যাম্বুলেন্সটি প্রথমে সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এরপর এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালকসহ একই পরিবারের ৬ জন। নিহতদের পরিচয় পাওয়া গেছে এবং তাদের স্বজনদের জানানো হয়েছে। তারা সবাই চিকিৎসার জন্য দিল্লি গিয়েছিলেন বলে জানা গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026