1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

ঢাবি ছাত্রীর মৃত্যু : ‘ব্যর্থ জীবন’ লেখা সুইসাইড নোট উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ২২৯ বার দেখা হয়েছে

রাজধানীর আদাবরে একটি ১৬তলা ভবনের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর জায়না হাবিব প্রাপ্তির (২২) মৃত্যু হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

এ ঘটনায় ছাদ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। যাতে লেখা আছে, ‘আমার জীবন একটা ব্যর্থ জীবন।না পারলাম বাবা-মাকে খুশি করতে, না পারলাম অন্য কাউকে খুশি করতে। একটা ঘটনা জানার পরও যখন কেউ চুপ করে থাকে তখন সত্যিই সবকিছু অর্থহীন মনে হয়। আমি গেলে কিছু আসবে-যাবে না, আমি জানি। Because every person is replaceable. আমরা কাদের ভালোবাসি তারা সেটা জানে।

কে বেশি কষ্ট পাবে সেটাও জানি। But nothing makes sence anymore. The pain helps increasing. Now tell me how much a person can take.
Prapti, June 1, 2022। ’ 

বুধবার বিকালের দিকে ওই ঘটনা ঘটে। প্রাপ্তির বাবা নোয়াখালী সদরের হাবিবুল আজিজ।

তিনি দুই সন্তানের মধ্যে ছোট ছিলেন। 

ওই ভবনের নিরাপত্তাকর্মী মোতালেব সংবাদমাধ্যমকে জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বিল্ডিংয়ের নিচতলায় বসে ছিলাম। হঠাৎ ছাদ থেকে কোনো কিছু পড়েছে বলে মনো হলো। দ্রুত দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী সংবাদমাধ্যমকে বলেন, আমার প্রাথমিকভাবে ধারণা করছি ওই ছাত্রী আত্মহত্যা করেছেন।

ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নোটে তার জীবনে দীর্ঘ হতাশার কথা উল্লেখ রয়েছে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026