1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

সীতাকুণ্ড ট্রাজেডি : ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৪৯

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৭৭ বার দেখা হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছ। রোববার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘দীর্ঘ ২২ ঘণ্টার চেষ্টায় বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন নির্বাপণের কাজ চলছে।’

শাহাদাত হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মীরা প্রত্যেকটি কনটেইনার খুলে চেক করছেন। কনটেইনারগুলো থেকে ফের আগুনের সূত্রপাত হতে পারে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।’

তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ও বাংলাদেশ সেনাবাহিনীর ১টি কোম্পানি যৌথভাবে কাজ করেছে।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026