1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

৫ গোল করে মেসির বিশ্বরেকর্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৮৯ বার দেখা হয়েছে

জাতীয় দলের জার্সিতে এমন বিধ্বংসী মেসিকে আগে কখনো দেখা যায়নি। এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৪৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নেন তিনি। এরপর ৭১ ও ৭৬ মিনিটে করেন আরও দুই গোল! ফুটবল ক্যারিয়ারে এটি মেসির অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিক। ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৫-০ গোলে।

ইতালির বিপক্ষে ফিনালিসিমাতে জোড়া এসিস্ট করেন মেসি। গোলের খুব কাছে গিয়েও বঞ্চিত হয়েছিলেন। এক ম্যাচেই যেন সব পুষিয়ে নিলেন!

ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোলের সূচনা মেসির পায়ে। ৪৫তম মিনিটে দ্বিতীয়বার বল জালে পাঠান তিনি। বিরতি থেকে ফিরেই পূর্ণ করেন হ্যাটট্রিক।

৮৬ গোল নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন চতুর্থ সর্বাধিক গোলদাতা মেসি। তার সামনে রয়েছেন মালয়েশিয়ার মুখতার দাহারি, ইরানের আলী দাই ও পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

মেসিই একমাত্র ফুটবলার যিনি ক্লাব ও জাতীয় উভয় দলের হয়েই এক ম্যাচে ৫ গোল করেছেন। বার্সেলোনার হয়ে ২০১২ উয়েফা চ্যাম্পিয়নস লীগে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল করেন মেসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026