1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

নারায়ণগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যা, ৬ জনের ফাঁসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৫৬ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর এক নারী ও তার স্বামীকে হত্যার ঘটনায় ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুন) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন, লোকমান, শফিক, সুমন-২, আরিফুল ও জামাল। আসামিদের মধ্যে পলাতক আছেন সুমন, লোকমান ও শফিক।

মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে রূপগঞ্জের দেবই গ্রামে খাদিজা নামের নারী ও তার স্বামী আবদুর রহমানকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় আসামিরা। তারা স্বামীকে বেঁধে খাদিজাকে দলবেঁধে ধর্ষণ করেন। পরে দুইজনকে হত্যা করে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেন। ১৬ আগস্ট দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতদের বাবা বাদী হয়ে মামলা করেন। আদালতে ১২ জনের সাক্ষ্যগ্রহণ নেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026