1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

প্রিয়াংকা চোপড়ার দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মে, ২০১৮
  • ২১০ বার দেখা হয়েছে

ইউনেস্কোর বিশেষ দূত ও বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী, উনচিপ্রাং এবং উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
প্রিয়াংকা মিয়ানমারের রাখাইন থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের জন্য ইউনিসেফের প্রতিষ্ঠিত বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং নির্যাতিত শিশুদের সঙ্গে কথা বলেন। এ সময় বলিউডের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে দেখতে হাজার হাজার রোহিঙ্গা ভিড় করে। তাকে চিনতেও ভুল করেননি রোহিঙ্গাদের অনেকে।
বালুখালী ক্যাম্পে প্রিয়াংকাকে দেখতে এসেছিলেন রোহিঙ্গা যুবক আবুল কালাম। তিনি বলেন, ‘প্রিয়াংকা চোপড়াকে দেখে সত্যি মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। তাকে এভাবে দেখতে পাবো কোন দিন কল্পনাও করিনি। আমরা ভারতের অধিকাংশ অভিনেতা ও অভিনেত্রীদের চিনি।’
বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নেতা লালু মাঝি বলেন, ‘রাখাইনে শিক্ষার হার কম হলেও আন্তর্জাতিক নানা ইস্যুর সঙ্গে তারা পরিচিত। টিভি, ভিসিডি ও মোবাইল নেটওয়ার্কিং সম্পর্কে ভালো ধারণা রাখেন রোহিঙ্গারা। বিশেষ করে ভারতীয় সিনেমা রাখাইন প্রদেশের লোকজন ব্যাপকভাবে দেখে থাকে। এ কারণে প্রিয়াংকা চোপড়াকে না চেনার কোনও কারণ নেই।’
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান, প্রিয়াঙ্কা আগামীকাল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বৃহস্পতিবার সকালে তিনি কক্সবাজার ত্যাগ করবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026