1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

স্কুলে বন্দুক হামলা প্রতিরোধে বিশেষজ্ঞ ও রাজনীতিবিদদের সঙ্গে টেক্সাস গভর্নরের বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মে, ২০১৮
  • ২৬৬ বার দেখা হয়েছে

স্কুলে বন্দুক হামলা প্রতিরোদে করনীয় পদক্ষেপের ব্যাপারে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ এবোট বিশেষজ্ঞ ও রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে এক মর্মান্তিক বন্দুক হামলায় ১০ জন নিহত হওযার পাঁচ দিন পর বৈঠকটি অনুষ্ঠিত হল।
রিপাবলিকান দলীয় এবোট বৈঠকের প্রথম অধিবেশনে স্কুলের নিরাপত্তার ওপর জোর দেন। আগামী দুই দিন বন্দুক নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য ও যারা আক্রান্ত হয়েছে তাদের বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে।
শুক্রবার সান্তা ফে হাই স্কুলে হত্যাযজ্ঞের পর এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। ওই ঘটনায় আট শিশু ও দুই শিক্ষক নিহত হন। আমেরিকানদের জীবনে প্রায়ই ঘটে যাওয়া এ ধরণের মর্মান্তিক ঘটনার এটা সর্বশেষ উদাহরণ।
অধিবেশনের শুরুতেই এবোট বলেন, ‘আপনি রিপাবলিকান হন অথবা ডেমোক্র্যাট, বাস্তবতা হচ্চে আমরা কেউই আমাদের সন্তানদের হত্যাকারীর হাতে বন্দুক চাই না।’
নভেম্বর মাসে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি বলেন, ‘এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা টেক্সাসের নেতা রয়েছি তারা এই ধরনের ঘটনা ঠেকাতে কি পদক্ষেপ নিতে যাচ্ছি।’
রুদ্ধদ্বার বৈঠকের প্রথম অধিবেশনে রাজ্যের উভয় দলের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শিক্ষা কর্মকর্তা, জননিরাপত্তা কর্মকর্তা ও বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026