1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : জ্যাকব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ১৯৪ বার দেখা হয়েছে

পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সেই নির্বাচনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ঐক্যবদ্ধভাবে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
আজ শুক্রবার সকালে জেলার চরফ্যাসন উপজেলায় এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী একথা বলেন।
এর আগে চরফ্যাসন উপজেলায় ৮৮ কোটি টাকা ব্যয়ে ঘোষের হাট লঞ্চঘাট এলাকার তেতুলীয়া নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন উপমন্ত্রী জ্যাকব।
জ্যাকব বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। মেঘনার ভাঙ্গন থেকে ইতোমধ্যে চরফ্যাসন ও মনপুরা উপজেলাকে রক্ষা করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। আর এখন তেতুলীয়া নদীর ভাঙ্গন রোধকল্পে নতুন এই প্রকল্প’র কাজ শুরু করা হলো।
তিনি আরো বলেন, বিএনপি’র এখন আর সাংগঠনিকভাবে শক্ত অবস্থান নেই। তারা ভবিষ্যতে কি করবে সেই সিদ্ধান্ত হীনতায় ভুগছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026