1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন ‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৫৪ বার দেখা হয়েছে

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। শনিবার টাস্কানি ও এমিলিয়া রোমাগনা সীমান্তের পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে চারজন তুরস্কের নাগরিক, দুজন লেবাননের এবং একজন ইতালীয় পাইলট। খবর এপি ও রয়টার্সের।

খবরে বলা হয়েছে, ঝড়ের সময় উত্তর-মধ্য ইতালির একটি পাহাড়ের ঘন জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে তাদের প্রাণহানি ঘটে।

অনুসন্ধানে নেতৃত্বদানকারী বিমান বাহিনীর উদ্ধার সমন্বয় ইউনিটের প্রধান আলফোনসো সিপ্রিয়ানো বলেন, বৃহস্পতিবার তাসকানির লুকা থেকে উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে নিখোঁজ হয়। এরপরই সন্ধানে নামে উদ্ধারকারী দল।

তিনি জানান, প্রথমে পাঁচজনের এবং পরে বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়। বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন লেগে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026