1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

অবৈধ ভিওআইপি ব্যবহার টেলিটক, রবি, গ্রামীণফোন ও বাংলালিংককে জরিমানা বিটিআরসির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কারবারে সিম ব্যবহারের কারণে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটককে পাঁচ কোটি টাকা এবং বেসরকারি অপারেটর রবিকে দুই কোটি টাকা প্রশাসনিক জরিমানা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা—বিটিআরসি।

দীর্ঘদিন নানা দেনদরবার ও পুনর্নিরীক্ষণ শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সংস্থাটি। একই সঙ্গে গ্রামীণফোনকে ৫০ লাখ এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে এই চার অপারেটরকে চিঠি দেওয়া হয়েছে।

 

জানা গেছে, ২০১৮ থেকে ২০১৯ সালের ১ আগস্ট পর্যন্ত টেলিটকের ৩২ হাজার ৮৪৫টি সিম জব্দ করে বিটিআরসি। কমিশনের নির্দেশনা ও লাইসেন্সিং শর্ত ভাঙার অপরাধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৪৬ ও ৬৫ ধারার বিধান অনুযায়ী টেলিটককে প্রথমে প্রায় ১৭ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা করা হয়।

টেলিটক এসব সিম বৈধভাবে চালুর কোনো প্রমাণ (সিডিআর) দাখিল করতে পারেনি। একই সময়ে রবির জব্দ করা সিমের সংখ্যা ছিল ১৬ হাজার ৩৯০। এর জন্য রবিকে প্রথমে প্রায় সাত কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

পৃথক অভিযানে গ্রামীণফোনের দুই হাজার ৩৫৬টি এবং বাংলালিংকের ৭৫৩টি সিম জব্দ এবং অপারেটর দুটিকে প্রথমে যথাক্রমে ৯৯ লাখ এবং ৩৩ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এসব অপারেটরের পক্ষ থেকে জরিমানা মওকুফ অথবা পুনর্নিরীক্ষণের আবেদন জানানো হলে সংশ্লিষ্ট পক্ষগুলোর শুনানি শেষে জরিমানার টাকা অঙ্ক কমিয়ে দেওয়া হয়

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026