1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

পৈত্রিক বাড়ি দখল তুরিন আফরোজকে শোকজ, জবাব দেওয়ার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৬৮ বার দেখা হয়েছে

পৈত্রিক বাড়ির দখল নিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে শোকজ করেছেন আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-৫-এর বিচারক বিচারক জি এম নাজমুছ মাহাদাৎ এ আদেশ দেন। মঙ্গলবার তুরিন আফরোজের মা ও ভাইয়ের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মনজুর রাব্বী বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আদালত তুরিন আফরোজকে এই মর্মে শোকজ করেছেন যে, কেন বিবাদীপক্ষকে বাড়ির দখল বুঝিয়ে দেওয়া হবে না। আগামী ১০ দিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলেছেন আদালত।

জানা যায়, ঢাকার উত্তরার বাড়িটি তার (তুরিন আফরোজ) দখলে রয়েছে। এই বাড়ির পাওনা দখলের অংশ তার ভাই ও মাকে বুঝিয়ে দিতে নির্দেশনা চেয়ে গত ৭ জুন একটা আবেদন আদালতে জমা দেওয়া হয়। পরে ৮ জুন আদালতে এ বিষয়ে শুনানি হয়। এরপর এ বিষয়ে আদেশের জন্য ১৩ জুন দিন ধার্য করেন আদালত।

ব্যারিস্টার তুরিন আফরোজ ২০১৭ সালের ১১ মে নিষেধাজ্ঞার একটি মামলা করেন তার ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে। এরপর আদালত ২০১৮ সালের ৮ মে উভয় পক্ষকে স্থিতাবস্থাসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন। ২০১৯ সালের ১৪ জুন রাতে ব্যারিস্টার তুরিন আফরোজের উত্তরা বাসার নিচে তার ভাই বাসার দারোয়ানের সঙ্গে হট্টগোল, চিৎকার-চেঁচামেচি করে জোরপূর্বক বাসায় প্রবেশ করার চেষ্টা করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। ওই ঘটনায় তুরিন আফরোজ উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026