1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন ‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

বায়ু দূষণের কারণে আয়ু কমছে বাংলাদেশিদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হচ্ছে ভারতের নয়া দিল্লী। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ। বায়ু দূষণের কারণে বাংলাদেশিদের আয়ু কমছে।

বায়ূ দূষণ নিয়ন্ত্রণ না করার কারণে ঢাকায় বসবাসকারীদের গড় আয়ু ৭ দশমিক ৭ কমেছে। অর্থাৎ বায়ু দূষণ না থাকলে গড়ে ঢাকাবাসী আরও প্রায় ৮ বছর বেশি বাঁচতেন।

মঙ্গলবার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বায়ু দূষণের এই সূচকের হিসাবে বিশ্বের সবচেয়ে বেশি দূষণের শিকার পাঁচ দেশের চারটিই দক্ষিণ এশিয়ায়। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হচ্ছে ভারতের নয়া দিল্লি। ভারতের পরই রয়েছে বাংলাদেশ।

গবেষণায় বলা হয়েছে, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী দূষণের মাত্রা কমানো যেত তাহলে পুরো বাংলাদেশের মানুষ গড়ে আরও ৫.৪ বছর বেশি বাঁচতেন।

মঙ্গলবার প্রকাশিত এই গবেষণা ধরে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৯৭ শতাংশ মানুষ এমন এলাকায় বসবাস করছে, যেখানে বায়ু দূষণের মাত্রা সহনীয় সীমা ছাড়িয়ে গেছে। নেপালে বায়ু দূষণের কারণে গড় আয়ু কমেছে ৫ বছর। পাকিস্তানে গড় আয়ু কমেছে ৪.২ বছর।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট বায়ুদূষণের ২৫ শতাংশ হয়ে থাকে ভারত, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান—এই চার দেশ থেকে।

সূত্র: রয়টার্স, এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (শিকাগো বিশ্ববিদ্যালয়)

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026