1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন ‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

সাগরে ডুবে গেছে হংকংয়ের আইকনিক জম্বো রেস্টুরেন্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৭০ বার দেখা হয়েছে

রানি থেকে টম ক্রুজ, বহু হাইপ্রোফাইল অতিথির পা পড়েছে এই রেস্টুরেন্টে। জেমস বন্ড সিরিজের একটি ছবিসহ বেশ কয়েকটি ছবির শুটিংও হয়েছে এখানে। পানিতে ভাসমান এই রেস্টুরেন্ট ছিল হংকংয়ের জনপ্রিয় পর্যটন স্থান। সম্প্রতি জম্বো নামের রেস্টুরেন্টটি অপ্রত্যাশিতভাবে পানিতে ডুবে গেছে। গত রবিবার প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানানো হয়েছে। খবর বিবিসির।

জম্বো রেস্টুরেন্টটিকে পোতাশ্রয় থেকে অজ্ঞাত একটি স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল। সরিয়ে নেওয়ার আগে প্রকৌশলীরা রেস্টুরেন্টটি পরিদর্শন করে প্রয়োজনীয় সনদও দিয়েছিলেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে তা ডুবে যায়।

৫০ বছর ধরে সচল ছিল রেস্টুরেন্টটি। ৩০ লাখের বেশি মানুষ এ রেস্টুরেন্টে খাবারের স্বাদ নিয়েছে। তবে ২০২০ সালের মার্চে মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়লে রেস্টুরেন্টটির ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে।

রেস্টুরেন্টটির প্যারেন্ট কোম্পানি অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজেস জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে রেস্টুরেন্ট ডুবে যাওয়ার খবরে তারা ভীষণ কষ্ট পেয়েছেন।
সূত্র: বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026