1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

ভয়াবহ দাবানল, হিমশিম খাচ্ছে স্পেন-জার্মানি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৮৩ বার দেখা হয়েছে

তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশ স্পেন ও জার্মানিতে। জঙ্গলের আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্মীরা। বলা হচ্ছে, বছরের এই সময়ে এমন দাবানল খুবই অস্বাভাবিক। কারণ অঞ্চলটিতে কেবল গ্রীষ্ম শুরু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামোরা প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানের ২৫ হাজারের বেশি হেক্টর জমিতে দাবানল ছড়িয়ে পড়েছে।

জার্মানির কর্মকর্তারা জানিয়েছে, আগুনের তীব্রতা বাড়ায় বার্লিনের কাছের তিনটি গ্রামের বাসিন্দাদের বাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের কারণে এই অসময়ে তীব্র তাপপ্রবাহ বইছে। এতেই দাবানলের ঘটনা ঘটছে।

স্পেনের বিভিন্ন শহরে সপ্তাহজুড়েই ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ধরনের আবহাওয়া মূলত আগস্টে প্রত্যাশা করা হয়। তাছাড়া এবছর একদিকে কম বৃষ্টি অন্যদিকে দমকা হাওয়া। এতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026