1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

দক্ষিণ বনশ্রীর রক্সি স্যান্ডেল জুতার কারখানায় আগুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৯৯ বার দেখা হয়েছে

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় রক্সি স্যান্ডেল নামে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুন) সকাল পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা।

অগ্নিনির্বাপণে নেতৃত্ব দেয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ১২/৫ ব্লক-জি, দক্ষিণ বনশ্রীর রক্সি স্যান্ডেল নামে একটি জুতার কারখানার গুদামে ১০টা ৪৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের আরো ২টি ইউনিট যোগ দেয় সেখানে। এছাড়াও তেজগাঁ থেকে আরো ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ৫০ মিনিটের চেষ্টায় বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো বলেন, এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026