1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী রতন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৮৪ বার দেখা হয়েছে

আলহাজ্ব কামরুল হাসান রতন বাংলাদেশ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। দীর্ঘদিন থেকে জাতির পিতার আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায় তিনি ঢাকা মহানগর উত্তরের ১০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেন। বর্তমানে নিষ্ঠার সঙ্গে দারুস সালাম থানা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়। এ প্রসঙ্গে কামরুল হাসান রতন বলেন, নেতাকর্মীরা আমাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়। আমিও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করতে চাই। আমি দীর্ঘদিন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে এসেছি। আমৃত্যু আমি আওয়ামী লীগের রাজনীতি করে যাবো দেশের জন্য, দেশের মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। আমি যদি ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাই, তবে আমার সর্বোচ্চ দিয়ে সেই দায়িত্ব আমি পালন করবো। ১০ নং ওয়ার্ডসহ দারুসসালাম থানার আওয়ামী লীগের কর্মীদের সুখে-দুখে ছিলাম, আছি আমৃত্যু থাকবো। নেতা কর্মীদের ভালোবাসাই আমার একমাত্র পূজি ও সম্বল। আমি সকলের কাছে দোয়া চাই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026