1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস স্থানীয় শাখার বৈঠকে পরবর্তী নির্বাচনসমূহের জন্য ৪ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৬২ বার দেখা হয়েছে

রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস স্থানীয় শাখার উদ্যোগে মঙ্গলবার রাতে পরবর্তী সাধারণ ও স্থানীয় নির্বাচনে জন্য লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টিকে পরাজিত করার লক্ষ্যে ৪ বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। লিবডেমের স্থানীয় শাখার চেয়ার গিনেথ ডিকিনসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্রিস্পিন অ্যাক্টনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে আগামী চার বছরের জন্য এই কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। পরবর্তী সাধারণ ও স্থানীয় নির্বাচনে লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টিকে পরাজিত করার লক্ষ্যে লিবডেম স্থানীয় শাখা কি কি পদক্ষেপ গ্রহণ করবে সে সম্পর্কে স্থানীয় শাখার নির্বাহী কমিটির সদস্যগণ বিশদ আলোচনায় অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। বৈঠকে আগামী চার বছর রেডব্রিজের বাসিন্দাদের স্বার্থে দলীয় অফিসে নিয়মিত এসে অক্লান্ত পরিশ্রম করার জন্য স্থানীয় শাখার নির্বাহী সদস্যগণের প্রতি আহ্বান জানানো হয়। বৈঠকে বক্তৃতা করেন, সদস্য সচিব মার্ক টুইচেট, কোষাধ্যক্ষ ইয়ান মরলে, ডেটা অফিসার নিল হেপওয়ার্থ, হিদার লিডল, স্কট উইল্ডিং, জ্যাক ফ্লেমিং, মোহাম্মদ অহিদ উদ্দিন, মিসেস সুফিয়া উদ্দিন, অ্যাশবার্ন হোল্ডার, ক্যাথি ডেভিস প্রমুখ। মিসেস সুফিয়া উদ্দিনের দেওয়া নৈশভোজ শেষে বৈঠকের চেয়ার গিনেথ ডিকিনস সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026