1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ২৫০ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ জুন, ২০১৮
  • ১৯৬ বার দেখা হয়েছে

ঢাকা, ৭ জুন, ২০১৮ : পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেটে ১ হাজার ২৫০ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এরমধ্যে উন্নয়ন খাতে ১শ’ ২১ কোটি ১৭ লাখ এবং পরিচালন খাতে ১ হাজার ১শ’ ২১ কোটি ৫৮ লাখ টাকা রয়েছে। ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেটে ১ হাজার ২শ’ ১৭ কোটি ৯০ লাখ ৩১ হাজার টাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়। এরমধ্যে উন্নয়ন খাতে ৪৪ কোটি ৬৯ লাখ টাকা এবং পরিচালন খাতে ১ হাজার ১শ’ ৭৩ কোটি ২১ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় খাতে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে চলতি ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ৩২ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার টাকা বেশী বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
প্রতিবেশি রাষ্ট্র মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের তাদের স্বভূমিতে প্রত্যাবাসনে কার্যকর দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণসহ ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির সম্ভাবনাসহ এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রসমূহ অনুসন্ধান কার্যক্রম বাস্তবায়নসহ বরাদ্দকৃত অর্থ উল্লেখযোগ্য কার্যাবলি, প্রকল্প ও কর্মসূচি সম্পাদন এবং বাস্তবায়নে ব্যয় করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026