1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

হিমাচলে যাত্রীবাহী বাস খাদে, স্কুল শিক্ষার্থীসহ নিহত ১৬

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৮১ বার দেখা হয়েছে

ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার (৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কুল্লুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ বলেন, বাসটি সাইঞ্জ-এর দিকে যাচ্ছিল। সেটি জাঙলা গ্রামের কাছে একটি খাদে পড়ে যায় সকাল সাড়ে আটটার দিকে। জেলা কর্মকর্তা এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনা যখন ঘটে তখন ওই বাসে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে টুইট করে জানানো হয়, যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারকে ২ লাখ রুপি করে দেওয়া হবে।

টুইটে বলা হয়, হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় নিহতদের জন্য ২ লাখ রুপি করে দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যারা আহত হয়েছেন তারা পাবেন ৫০ হাজার রুপি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026