1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

উজবেকিস্তানে বিক্ষোভ-সহিংসতায় ১৮ জন নিহত, আহত ২৪৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৭৩ বার দেখা হয়েছে

উজবেকিস্তানের স্বায়ত্তশাসিত প্রদেশ কারাকালপাকস্তানে বিক্ষোভ পরবর্তী সহিংসতায় ১৮ জন নিহত ও ২৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রদেশটির স্বায়ত্তশাসন হ্রাস করার পরিকল্পনা নিয়ে গত সপ্তাহে বিক্ষোভ শুরু হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

উজবেকিস্তানের সংবিধানের একটি অনুচ্ছেদে কারাকালপাকস্তান অঞ্চলটিকে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে। অঞ্চলটিকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার দেওয়া হয়েছে ওই অনুচ্ছেদে। সম্প্রতি উজবেকিস্তান সরকার সংবিধানের এ অনুচ্ছেদটি বাতিলের পরিকল্পনা করে।

এর বিরুদ্ধে গত শুক্রবার প্রাদেশিক রাজধানী নুকুসে বিক্ষোভ শুরু করেন কারাকালপাকস্তানের মানুষ। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

উজবেকিস্তানের ন্যাশনাল গার্ডের প্রেস অফিসের এক সংবাদ সম্মেলনে বলা হয়, গত শুক্রবার বিক্ষোভ চলার সময় ৫১৬ জনকে আটক করেছিল নিরাপত্তা বাহিনী। তবে তাদের অনেককে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শুক্রবার বিক্ষোভকারীরা স্থানীয় সরকারি ভবনগুলো অবরুদ্ধ করার চেষ্টা করেছিলেন।

মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যে সহিংসতা হয়েছে, তা উজবেকিস্তানে গত প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ।

অরল সাগরের তীরে কারাকালপাকস্তান অঞ্চলের অবস্থান। সংখ্যালঘু জাতিগোষ্ঠী কারাকালপাকদের বসবাস এখানে। তারা যে ভাষায় কথা বলেন, তার সঙ্গে উজবেকের চেয়ে কাজাখ ভাষার মিল বেশি পাওয়া যায়।

বিক্ষোভের মুখে গত শনিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ সংবিধানে সংশোধনী আনার পরিকল্পনা বাতিল করেন। শনিবার উত্তর–পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে এক মাসের জরুরি অবস্থাও ঘোষণা করেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026