1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জাপান উপকূলে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ জুন, ২০১৮
  • ২৩৪ বার দেখা হয়েছে

টোকিও, ১১ জুন, ২০১৮ : জাপানের দক্ষিণ উপকূলের অদূরে সোমবার একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে ইউএস এফ১৫ নামের বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট বেরিয়ে যেতে সক্ষম হন। পরে জাপানী সৈন্যরা তাকে উদ্ধার করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করেনি।
এ ব্যাপারে তারা তথ্য সংগ্রহ করছে বলে জানায়।
বার্তা সংস্থা কিয়োডো জানায়, মার্কিন কাডেনা বিমান ঘাঁটির নিয়ন্ত্রণে থাকা এ যুদ্ধবিমান সোমবার ভোরে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের আঞ্চলিক রাজধানী নাহা থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়।
জাপানের এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয়, এ ঘটনায় পাইলটকে উদ্ধার করা হয়েছে। তবে এতে পাইলটের একটি পা ভেঙ্গে গেছে।
জাপানে কাডেনা হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৃহত্তম সামরিক ঘাঁটি। এখানে প্রায় ৪৭ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026