1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ে থাকবে যেসব সুবিধা ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত তথ্য চাইলো ঢাকা ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ন্যাশনাল স্ট্যান্ডার্ড বিতরণে প্রধানমন্ত্রী ভুয়া ঋণ অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য-ছবি হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যুৎ সংকট চলবে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২১৩ বার দেখা হয়েছে

দেশে সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যুৎ সংকট চলবে। এরপর বিদ্যুৎ পরিস্থিতি ফের স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। এ সময়ের মধ্যে সাশ্রয়ী পদক্ষেপের মাধ্যমে চাহিদা ২০০০ মেগাওয়াট কমানোর প্রচেষ্টা চলবে। বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে সবাই সাশ্রয়ী হলে লোডশেডিং ৫০০ মেগাওয়াটের বেশি হবে না বলে আশা করা যায়।

সারা দেশে বিদ্যুৎ খাতের চলমান সংকট নিয়ে বৈঠক শেষে বিফ্রিংয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ–বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শুরু হয়।

তৌফিক-ই-ইলাহী বলেন, আর ডিসেম্বরের মধ্যে ভারত থেকে আদানির বিদ্যুৎ আসবে। একই সময়ের মধ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন পরিস্থিতির উন্নতি হবে।

বর্তমান পরিস্থিতিকে যুদ্ধ উল্লেখ করে তিনি বলেছেন, এই যুদ্ধ মোকাবিলায় সকলকে এগিয়ে আসতে হবে। আলোকসজ্জা বন্ধ, কোভিডের সময়ের মতো অফিস ও আদালতের সময়সূচিতে পরিবর্তন ও হোম অফিসের বিষয়ে সরকারকে পরামর্শ দেয়া হবে।

ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ‘সরকারি-বেসরকারি পর্যায়ে এসির ব্যবহার ২৫ এর নিচে চালানো যাবে না এবং ব্যবহার কম করলে হয়তো লোডশেডিং অনেক কম হবে। মসজিদে এসির ব্যবহার কমাতে হবে। বিয়েসহ বিভিন্ন উৎসবে আলোকসজ্জা থেকে বিরত থাকতে হবে। এসব অনুষ্ঠান সন্ধ্যা সাতটার মধ্যে শেষ করতে হবে।

তিনি বলেন, ঈদের সময়ে যদিও সম্ভব হচ্ছে না, তবে এর পর থেকে সারা দেশে দোকানপাট, শপিৎমল ,মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার পরামর্শ দেয়া হবে। এই সংকট কাটাতে পুরনো গ্যাস ফিল্ডগুলো থেকে কী পরিমাণে গ্যাস পাওয়া যায় সে বিষয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ ও গ্যাসলাইন সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, সবাইকে দায়িত্ব পালন করতে হবে। এসব পদক্ষেপ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা যদি সাশ্রয়ী হতে পারি, তাহলে লোডশেডিং ৫০০ মেগাওয়াটের বেশি হবে না বলে আশা করা যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026