1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাবার ট্রাকে পিষ্ট হয়ে মেয়েসহ দুই শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৯২ বার দেখা হয়েছে

যশোর প্রতিনিধি

যশোরে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে ট্রাকচাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন বলে জানা গেছে।

রোববার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে ইউনিয়নের জিরাট সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট সরদারপাড়া গ্রামের কামাল হোসেনের মেয়ে তায়িবা (৪) এবং কামাল হোসেনের ভাই জামাল হোসেনের ছেলে আবু হুরাইয়া (২)।

জানা যায়, নিজেদের মাটি বহনকারী ট্রাকের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, কামাল হোসেন ট্রাক নিয়ে কাজে বের হওয়ার উদ্দেশে ব্যাক গিয়ারে দিয়ে বাড়ি সংলগ্ন রাস্তায় ওঠার চেষ্টা করছিলেন। এ সময় ওই দুই শিশু খেলার ছলে ট্রাকের পেছনে চলে যায় এবং নিচে চাপা পড়ে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হয়। কামাল ট্রাক থেকে নেমে দেখেন, দুই শিশু ট্রাকের নিচে চাপা পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বাড়িতেই আছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026