1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

বিসিআইএম ভুক্ত দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহবান এফবিসিসিআই’র

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ২৬৭ বার দেখা হয়েছে

এফবিসিসিআই বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে তেল পরিশোধন, ওষুধখাত, পর্যটন এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের জন্য বিসিআইএম সদস্যভুক্ত দেশগুলোকে আহবান জানিয়েছে।
এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বিসিআইএম সদস্য দেশগুলোকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ঔষধ, পাটপণ্য, চামড়াজাত পণ্য, আসবাব সামগ্রী, প্লাস্টিক সামগ্রী ও সিরামিক পণ্য আমদানির ও আহ্বান জানান। শেখ ফজলে ফাহিম চীনের কুনমিং-এ সম্প্রতি অনুষ্ঠিত ১৩তম চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে অংশ নেন।
চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি), সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এবং ইউনান প্রাদেশিক সরকার যৌথভাবে এ ফোরামের আয়োজন করে। এবারের ফোরামের থিম ছিল‘আন্ত:যোগাযোগ, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভের লক্ষ্যে সহযোগিতা’।
শেখ ফাহিম বিসিআইএম বিজনেস ফোরাম এবং বিজনেস ম্যাচিং সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তার প্রবন্ধে বলেন যে, এফবিসিসিআই সিল্ক রোড চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্স (এসআরসিআইসি)-এর উল্লেখযোগ্য সদস্য হিসেবে দক্ষিণ এশীয় অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। শেখ ফাহিম তার প্রবন্ধে চীন এবং দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের উপায় তুলে ধরেন।
ফোরামে এফবিসিসিআই এবং সিসিপিআইটি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মূলত দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা শক্তিশালী করা এবং তথ্য বিনিময় আরও উন্নত করার লক্ষ্যে এ স্মারক স্বাক্ষরিত হয়।
শেখ ফাহিম ফোরামের বাইরে ও ওসিসিপিআইটি নেতৃবৃন্দ এবং সদস্য দেশগুলোর প্রতিনিধিবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026