1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ২০৩ বার দেখা হয়েছে

দেশে বগুরা, জামালপুর ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আগামীকাল সকাল ৯ টা পর্যন্ত ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গঙ্গা-পদ্মা নদীর পানি পরবর্তী ৪৮ ঘন্টায় বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, যমুনা নদীর পানি আগামী ২৪ ঘন্টায় বাড়তে পারে, ব্রহ্মপুত্র নদীতে এ সময় স্থিতাবস্থা বিরাজ করবে।
তবে, আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি কমতে থাকবে বলে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
উজানের মেঘনা অববাহিকার নদীগুলির পানি কমতে থকবে।
বিজ্ঞপ্তি অনুসারে, এফএফডব্লিউসির ৯৪টি নদীর পর্যবেক্ষণ কেন্দ্রের ৫১ টি নদীর পানি বাড়বে, ৪২ টি নদীর পানি কমবে, তবে একটি নদীর পানি অপরিবর্তিত থাকবে। সাতটি নদী পানি বিপদ সীমানার ওপরে থাকবে।
সুরমা নদীর পানি বিপদ সীমার ১১ সেন্টিমিটার, কালিঘাট ও সুনামগঞ্জ ২৯ সেন্টিমিটারের ওপর দিয়ে এবং দিরাই স্টেশনে পুরাতণ সুরমা নদীর পানি বিপদ সীমার ৩৬ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হবে।
শেরপুর- সিলেট অববাহিকায় কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে এবং কাজিপুরে যমুনা নদীর পানি বিপদ সীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে কমলকান্দা স্টেশনে সোমেশ্বরি পানি বিপদ সীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026