1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

ছিনতাইকারির ছুরিকাঘাতে আহত সিএনজিচালকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৫৯ বার দেখা হয়েছে

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সিএনজিচালক মামুন হাওলাদার (৪৫) মারা গেছেন।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছে।

এ তথ্য নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সিএনজিচালক ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এর আগে রোববার দুপুর দেড়টার দিকে খিলগাঁও তালতলা মার্কেটের চত্বরে এ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার আহত অবস্থায় মামুন জানান, স্ত্রী মনোয়ারা ও তিন সন্তান নিয়ে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। দুপুরে নিউমার্কেট থেকে কয়েক কার্টুন মালামালসহ একজন যাত্রীকে নিয়ে খিলগাঁও তালতলা মার্কেটে যায়। সেখানে যাত্রীকে নামিয়ে দিয়ে তালতলা মার্কেটের চত্বরে দাঁড়িয়ে চা সিগারেট খাচ্ছিলেন। এ সময় হঠাৎ এক যুবক এসে তার গলায় ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। পরে তার পেটে কয়েকটি ছুরিকাঘাত করে। এবং তার কাছে থাকা ১৫ শত টাকা নিয়ে যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026