1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

নির্বাচন নিয়ে আমরা সঙ্কটে পড়ে গেছি: সিইসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৪৩ বার দেখা হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন নিয়ে আমরা সঙ্কটে পড়ে গেছি।একটা বড় দল বলছে এভাবে নির্বাচন করবে না। আরেকটা দল বলছে নির্বাচন করবে।আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন।এটা অনাকাঙিক্ষত কিংবা কাঙিক্ষত যেটাই হোক। কিন্তু রাজনৈতিক পরিমন্ডলে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক। আমরা চাই নির্বাচনটা হোক।আমার ইচ্ছামতো হোক কিংবা আপনার ইচ্ছামতো হোক সেটি নয়। একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক এটাই আমরা চাই।

সিইসি বলেন, কারো প্রতি আমাদের অনুরাগ-বিরাগ নেই।আমাদের প্রত্যাশা সবাই নির্বাচন করবে।আমাদের শুধু একটাই কাজ, ভোটারকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়ার ব্যবস্থা করা।কোন বাক্সে ভোট যাবে, কে কাকে ভোট দেবে সেটি আমাদের বিবেচ্য বিষয় নয়। কেউ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিলে আমরা তা প্রতিহত করব।

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসলামী ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠকে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন নিয়ে সঙ্কটময় পরিস্থিতি ওভারকাম করার দায়িত্বটা আমাদের নয়। বিএনপি যেটা দাবি করছে সেটি আলাপ আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে।সংবিধান পরিবর্তন করতে হবে। কোনো পরিবর্তন আনা লাগলে সেটি দ্রুত কার্যকর হতে হবে। সেই সঙ্গে সংবিধানের সঙ্গে গড়মিল করা যাবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026