1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

ভারতে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৭২ বার দেখা হয়েছে

ভারতের মধ্যপ্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নর্মদা নদীতে পড়ে গিয়েছে। এই ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। সোমবার (১৮ জুলাই) ধর জেলায় এ ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রাথমিকভাবে জানা গেছে, ৪০ জনের বেশি যাত্রী নিয়ে বাসটি মহারাষ্ট্রের ইন্দোর থেকে পুনে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়লে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, খালঘাট সঞ্জয় সেতুতে ওঠার পরই দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে ৪০ জনের মতো ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এনডিটিভি জানায়, খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে জরুরি বিভাগের কর্মীরা। দুর্ঘটনার সময় ভারী বৃষ্টিপাতের মধ্যেই বাসটিকে উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং। আহতদের সু-চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026