1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
১৫ বছরে দেখা যাবে, চাকরি পাচ্ছে প্রতি তিনজনে একজন: বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পা পড়ার পর আগারগাঁওয়ের হাসপাতালগুলোয় ‘তৎপরতা বেড়েছে’ মহাখালী ও বনানী পূজা মণ্ডপ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী এবারের অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা থেকে বাইক ‘চুরি করে কুমিল্লা-নোয়াখালীতে সরবরাহ’, গ্রেপ্তার ৬ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ‘উন্নতি’ হয়েছে: ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেবিনের চাপ নিয়ন্ত্রণে ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকায় ২০ বিশেষ কমিটি আকাশে খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

অফিস সময় কমবে নাকি ‘ওয়ার্ক ফ্রম হোম’?

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৫৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় কমানো হবে নাকি বাসা থেকে করা হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুতই নিতে যাচ্ছে সরকার। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘অফিসের সময় কমানো হতে পারে। অথবা হতে পারে ওয়ার্ক ফ্রম হোম।

 

অফিসে যতটুকু না করলেই নয় এমনভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি চিন্তা করছি। সপ্তাহখানেকের মধ্যে জানাব। মানুষের কষ্ট যাতে না হয় সেটা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেব। ‘ বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, কেউ বলছে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা বা ৪টা পর্যন্ত করতে। তবে এটা এখনো চূড়ান্ত হয়নি।

ফরহাদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। যেটা করলে ভালো হয় সেটাই হবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্ত নেব আমরা। সব বিষয় বিশ্লেষণ করে সঠিক কাজটি করার চেষ্টা করব। ‘

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026