1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
১৫ বছরে দেখা যাবে, চাকরি পাচ্ছে প্রতি তিনজনে একজন: বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পা পড়ার পর আগারগাঁওয়ের হাসপাতালগুলোয় ‘তৎপরতা বেড়েছে’ মহাখালী ও বনানী পূজা মণ্ডপ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী এবারের অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা থেকে বাইক ‘চুরি করে কুমিল্লা-নোয়াখালীতে সরবরাহ’, গ্রেপ্তার ৬ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ‘উন্নতি’ হয়েছে: ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেবিনের চাপ নিয়ন্ত্রণে ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকায় ২০ বিশেষ কমিটি আকাশে খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

রাজধানীর লোডশেডিংয়ের তালিকা প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৫৩ বার দেখা হয়েছে

দীর্ঘদিন পর লোডশেডিংয়ের যুগে প্রবেশ করতে যাচ্ছে রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার রাজধানীর কোন এলাকায় কখন লোডশেডিং হবে, তার তালিকা প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

সোমবার এ তালিকা প্রকাশ করা হয় ডিপিডিসির ওয়েবসাইটে। আপনার এলাকায় কখন লোডশেডিং জানতে এই লিংকে ক্লিক করুন

লোডশেডিংয়ের তালিকায় লেখা রয়েছে, ব্লক কালো এরিয়া লোডশেডিংয়ের এরিয়া নির্দেশ করে।হালনাগাদর তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে সোমবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ।

সভায় বলা হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদে নামাজ শেষে এসি বন্ধ, দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অফিসের সভাগুলোও অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গাড়িতে তেলের ব্যবহার কমাতে হবে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখা হবে। পেট্রোল পাম্পগুলো সপ্তাহে এক দিন বন্ধ রাখা হবে এবং বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।

এ ছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।

সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026